12 August, 2010
আপনার নেটের ২০% ব্যান্ডউইথ বুঝে নিয়েছেন কি?
আমরা অনেকে হয়ত জানিনা উইন্ডোজ আমাদের নেটের ২০% ব্যান্ডউইথ Reserve করে রাখে।আপনি ইচ্ছে
করলে এই Reserve কৃর্ত ব্যান্ডউইথ ব্যবহার করে
আপনার নেটকে করে তুলতে পারেন আর ও গতিময়।আসুন দেখি কিভাবে কাজটি করা যায়:
(১)প্রথমে স্টাট বাটন ক্লিক করে রানে যান
(২)Run এর মধ্যে টাইপ করুন gpedit.msc enter দিন
(৩)Group policy Editior চালু হবে
(৪)এর পরে খুজুন Local computer policy
(৫)এর পরে যান computer configuration
(৬)তারপরে যান Administrative Templates
(৭)Network এ যান
(৮)এর পরে খুজুন QQS Paket Scheduler এবং এতে ক্লিক করুন
(৯)Limit Reservable Bandwidth
খুজে বের করুন এবং এর মধ্যে ডাবল ক্লিক করুন।
(১০)দেখবেন Lmit Reservable Bandwidth propertise নামে একটা উইন্ডোজ আসবে।যার Setting tab এর মধ্যে
দেখবেন not Configured রেডিও বাটনে চেক
দেওয়া আছে।আপনি not configured এর নিচে
যে Enable বাটন আছে এর মধ্যে ক্লিক করে এনাবল
করুন
(১১)এবার দেখুন Bandwidth limit এ দেখুন 20% করা আছে এটাকে আপনি 0% করে দিন।এবার আপনার উইন্ডোজে আর কোন ব্যান্ডউইথ
Reserve করা নেয়।এবার আপনি গ্রুপ পলিসি এডিটর বন্ধ করে দিন।আপনার কাজ শেষ।এখন নেট ব্যবহার করুন আগের চেয়ে গতিময়।এর আগে নেট এর
গতি বাড়ানো নিয়ে একটি টিউন করেছিলাম যা শুধু
উইন্ডোজ xp তে কাজ করত আশা করছি এটা xp
এবং window 7 দুটোতেই কাজ করবে।
11 August, 2010
পিডিএফ ফাইলকে ওয়ার্ড বা এক্সেলে রূপান্তর
নানা কারণে পিডিএফ ফাইলকে ওয়ার্ড বা এক্সেল ফরম্যাটে কনভার্ট করতে হয়। ইচ্ছে করলে আপনি অনলাইন থেকেই পিডিএফ ফাইল কনভার্ট করতে পারেন। পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করা যাবে www.pdftoword.com ঠিকানার সাইটে। পিডিএফ ফাইলকে এক্সেলে কনভার্ট করা যাবে www.pdftoexcelonline.com ঠিকানার সাইটে। এসব সাইটে ফাইল কনভার্ট করার জন্য আপনার পিডিএফ ফাইল Browse করে নির্বাচিত করুন। তারপর ফরম্যাট নির্বাচিত করুন। এরপর আপনার ই-মেইল ঠিকানা লিখুন নির্ধারিত বক্সে। সব শেষে Convert বাটনে ক্লিক করলেই ফাইলটি আপনার ই-মেইল ঠিকানায় চলে যাবে।
08 August, 2010
ম্যাসেঞ্জারে চ্যাটিং
ইয়াহু ও এমএসএন ম্যাসেঞ্জারে চ্যাটিং করার জন্য সফটওয়্যার লাগে। তবে অনেক সময় কম্পিউটারে চ্যাটিংয়ের সফটওয়্যার ইনস্টল করা থাকে না । এ রকম হলে www.messengerfx.com ঠিকানার সাইটে যেতে পারেন। এই সাইট থেকে সফটওয়্যার ছাড়াই ইয়াহু ও এমএসএন ম্যাসেঞ্জারে সরাসরি চ্যাটিং করার সুবিধা পাওয়া যাবে।
Subscribe to:
Comments (Atom)