নেটওয়াকিং ইন্সটলেশন:
একাধিক কম্পিউটারের সাথে নেটওয়াকিং করার জন্য আপনাকে দু'ধরণের ক্যাবলের যেকোন এক ধরণের ক্যাবল বেছে নিতে হবে। দু'ধরণের ক্যাবলের মধ্যে হচ্ছে (১) ক্রস ক্যাবল (২) টুইস্টেড পেয়ার ক্যাবল।
ক্রস ক্যাবলের সাহায্যে আপনি দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করতে পারবেন এবং টুইস্টেড পেয়ার ক্যাবলের সাহায্যে আপনি দইয়ের অধিক কম্পিউটারে নেটওয়ার্ক করতে পারবেন। ক্রসক্যাবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপন করলে একটি ক্যাবলের দুই প্রান্তে দুটি আরজে ৪৫ কানেক্টর সংযোগ করে দুই কম্পিউটারের পিছনে ল্যান পোর্টে লাগিয়ে নেটওয়ার্কিং এর কাজটি সম্পন্ন করা যায়। কিন্তু টুইস্টেড পেয়ার ক্যাবলের সাহয্যে নেটওয়ার্ক স্থাপন করলে একটি সুইচ ব্যবহার করতে হয়। যাতে দুইয়ের অধিক ল্যান পোর্ট থাকে। এখন নেটওয়ার্কিং সিস্টেমের ধাপগুলো পর্যায়ক্রমে আলোকচনা করবো-
ধাপ-১: মাইকম্পিউটার এর প্রোপার্টিজ এ কম্পিউটারের নেম অপশন এ গিয়ে কম্পিউটারের নেম পরিবর্তন করতে পারেন এবং এই উইন্ডো এর নিচে ওয়ার্কগ্রুপ অপশনে এমএসহোম/ওয়ার্কগ্রুপ লিখে দিতে হবে।
ধাপ-২: মাই কম্পিউটার এ গিয়ে যে কোন ড্রাইভ এর রাইট বাটনে শেয়ারিং এন্ড সিকিউরিটি অপশনে গিয়ে ' ইফ ইউ ডু নট.........' নামক লেখাটিতে কিক করে যে উইন্ডোটি আসবে সেখানেও নিচে ' ইফ ইউ ডু নট.........' নামক লেখাটিতে কিক করে যে উইন্ডোটি আসবে সেখানে 'জাস্ট এনাবল ফাইল শেয়ারিং' কিক করে নেটওয়ার্ক শেয়ারিং এবং সিকিউরিটি অপশনে 'শেয়ার দিজ ফোল্ডার এং এলাউ' অপশন দুটির সামনে টিক চিহ্ন দিয় ওকে বাটনে কিক করে বের হতে হবে।
ধাপ-৩: এই ধাপে ডেস্কটপ থেকে মাই নেটওয়ার্ক প্লেসে গিয়ে বাম দিকে থাকা 'ভিউ নেটওয়ার্ক কানেকশন' অপশনে কিক করলে ডান দিকে আপনার কম্পিউটারে থাকা ল্যান কার্ডের আইকন দেখা যাবে। সে আইকনের রাইট বাটনে প্রোপার্টিজে এ গিয়ে 'ইন্টারনেট প্রোটোকল অপশন' নির্বাচন করে প্রোপার্টিজ বাটনে কিক করলে যে উইন্ডোটি আসবে সেখানে 'ইউজ দা ফলোইং আইপি এড্রেস' বক্সে ১৯২.১৬৮.১০০.১ অথবা ১০.০.০.১লিখে নিচে 'সাবনেটম মাস্ক' অপশনে কিক করলে ২৫৫.২৫৫.২৫৫.০ সংখ্যাগুলো নিজে নিজেই বসে যাবে। তারপর ওকে দিয়ে বের হয়ে লোকাল এরিয়া কানেকশনের উইন্ডোতে এসে 'এডভান্স' বাটনে কিক করলে 'সেটিংস' নামক একটি বাটন আসবে সেখানে প্রবেশ করলে যে উইন্ডোটি আসবে সেখানে 'অফ (নট রিকোমেন্ডেড)' নির্বাচন করে ওকে দিয়ে বের হয়ে লোকাল এরিয়া কানেকশনের উইন্ডোতে এসে কোজ বাটনে কিক করে কম্পিউটারটিকে রিস্টার করতে হবে।
ধাপ-৪: সর্বশেষ ধাপে এসে কম্পিউটার রিস্টার হওয়ার পর অপর কম্পিউটারগুলোকে একইভাবে উপরের তিনটি ধাপ সমাপ্ত করতে হবে তবে আইপি এড্রেস এর েেত্র ১৯২.১৬৮.১০০.২ অথবা ১০.০.০.২ এইভাবে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ৩,৪,৫ এইভাবে হতে থাকবে। তারপর ডেস্কটপ থেকে মাই নেটওয়ার্ক প্লেইসে গিয়ে বাম দিকে থাকা 'ভিউ ওয়ার্কগ্রুপ কম্পিউটার' এ কিক করলে এই কম্পিউটারের সাথে যুক্ত কম্পিউটারগুলোর নাম দেখাবে এবং আপনি ঐ কম্পিউটারগুলোতে প্রবেশ করতে পারবেন এবং ঐ কম্পিউটার গুলো আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারবে।