27 August, 2010
প্রতিদিন কমপিউটার আপনাকে ঘুম থেকে ডেকে দেবে
‘এই যে ঘুম থেকে ওঠো ৭টা বেজে গেছে’ বা ‘তাড়াতাড়ি ওঠে পড়ো ক্লাস মিস হয়ে যাবে তো’ এভাবে প্রতিদিন কমপিউটার আপনাকে ঘুম থেকে ডেকে দেবে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, এজন্য আপনি যা শুনে ঘুম থেকে উঠতে চান তা মাইক্রোফোনে রেকর্ড করে বা মোবাইল ফোনে ডেস্কটপে মাউসের ডান বাটনে ক্লিক করে Properties Hibernate এ গিয়ে Enable hibernation-এ টিক মার্ক দিয়ে Ok দিন। আবার Poweradvanced-এ গিয়ে When I press the sleep থেকে Hibernate সিলেক্ট করে Ok করুন। এবার Control panel-Scheduled tasksAdd schedule tasksnextBrowse-এ ক্লিক করে রেকর্ডে ফাইলটি দেখিয়ে দিন। চাইলে গানও সিলেক্ট করতে পারেন।
এরপর OpenDailyNextStart time-এ আপনার পছন্দমতো সময় নির্ধারণ করে Next-এ ক্লিক করুন। আপনার পিসিতে পাসওয়ার্ড থাকলে তা দিয়ে Next-এ ক্লিক করে Open advanced এ টিক মার্ক দিন তারপর Finish করুন। এবার Settings এগিয়ে Wake the computer-এ রাইট মার্ক দিয়ে Ok করে বেরিয়ে আসুন। এরপর থেকে রাতে ঘুমানোর আগে কীবোর্ড থেকে Sleep বাটন চাপুন তারপর কমপিউটার ঘুমিয়ে যাবে এবং সকালে উঠে আপনাকে ডেকে তুলবে।
25 August, 2010
বাংলা লেখাকে ইউনিকোডে রুপান্তর।
ওয়েবসাইটে একই সাথে বাংলা ও ইংরেজি লেখা দেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইদানিং ওয়েবসাইট গুলোতে ইউনিকোডের ব্যবহার খুব বেশি দেখা যায়। বিজয় কি-বোর্ডের কি-গুলোতে বাংলা লেখা থাকায় বিজয় সফ্টওয়্যার ইনস্টল করে SutonnyMJ ফন্ট নির্বাচন করে খুব সহজেই বাংলা লেখা যায়। কিন্তু অভ্র ইউনিকোডের আলাদা কি-বোর্ড না থাকায় অভ্র ইউনিকোড-এ বাংলা লিখতে মাঝে মধ্যে সমস্যা হয়। যেমন কোন কি চাপলে কি বর্ণ লেখা হবে সেটি অনেক সময় মনে থাকে না। তখন অভ্র কি-বোর্ড layout এর সাহায্য নিতে হবে। কিন্তু আপনি ইচ্ছা করলে খুব সহজেই বিজয় ফন্ট দিয়ে লেখা বাংলাকে অভ্র ইউনিকোডের বাংলা ফন্ট-এ রুপান্তর করতে পারেন। এর জন্য প্রথমে http://www.omicronlab.com/avro-converter.html ঠিকানা থেকে ২.৪২ মেগাবাইটের একটি সফ্টওয়্যার বিনামূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করুন। তারপর সফ্টওয়্যারটি রান করে পাঁচটি অপশন থেকে তিন bv¤^vi অপশনটি (ডক ফাইল এর ক্ষেত্রে) নির্বাচন করে Go তে ক্লিক করুন। এখন Add File বাটনে ক্লিক করে আপনি যে ডক ফাইলটি রুপান্তর করতে চান সেটি নির্বাচন করে Convert-G ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন আপনার ডক ফাইলটি ইউনিকোড ডক ফাইল এ রুপান্তরিত হয়েছে এবং লেখার ফন্ট SutonnyMJ থেকে পরিবর্তন হয়ে vrinda ফন্ট হয়েছে। এই সফ্টওয়্যারটি দিয়ে আপনি টেক্স ফাইল, মাইক্রোসফ্ট ওয়ার্ড, এক্সেল, একসেস ইত্যাদি ফাইল ইউনিকোড এ রুপান্তরিত করতে পারবেন।
আপনার কম্পিউটার কি বন্ধ হতে বেশী সময় নেয়? সমাধান করুন।
Start” এ ক্লিক করুন। “Run” এ যান। regedit লিখুন এবং এন্টার দিন। Registry Editor খুলবে। ওখান থেকে HKEY_LOCAL_MACHINE এ যান। ডাবল ক্লিক করুন। আগের মতোই ডাবল ক্লিক করে সব আইটেম খুলবেন। SYSTEM এ ক্লিক করুন। Control থেকে Session Manager এ যান এবং Memory Management মেনুটি খুজে বের করুন। ClearPageAtShutdown যান এবং ClearPageAtShutdown ভ্যালুটি ০ ( শূন্য ) করে দিন।
রিস্টার্ট করুন ।
24 August, 2010
পিসি চালু করুন এখন আরও দ্রুত গতিতে, ১৫ সেকেন্টের কম সময়ে !!!
১। প্রথমে Start থেকে Run এ ক্লিক করুন ।
২। Regedit লিখুন এবং ok করুন।
৩। এখন HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Control থেকে ContentIndex তে ক্লিক করুন।
৪। Startup Delay টি খুজে বের করুন এবং Double ক্লিক করুন।
৫। এখন Decimal এ ক্লিক করুন।
৬। ভেলু 4800000 এর পরিবর্তে 40000 বসিয়ে দিন।
৭। এখন Registery Editor বন্ধ করে পিসি Restart করুন। ব্যাস কাজ কমপ্লিট…
Subscribe to:
Comments (Atom)